কোটা সংষ্কার আন্দোলন

ছাত্র-শিক্ষকের উপর নিপীড়ন বন্ধের দাবি

১৯ জুলাই ২০১৮, ০১:৪১ PM
ছাত্র-শিক্ষকের উপর নিপীড়ন বন্ধের দাবিতে ঢাবি ক্যাম্পাসে নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের সমাবেশ

ছাত্র-শিক্ষকের উপর নিপীড়ন বন্ধের দাবিতে ঢাবি ক্যাম্পাসে নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের সমাবেশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নিপীড়নের বিচার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে এক শিক্ষক সংহতি সমাবেশ থেকে এই দাবি জানান তারা।

চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে চলমান আন্দোলন বন্ধ করতে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা মামলা ও নিপীড়নের অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে।  গত রোববার আন্দোলনের সাথে জড়িত গ্রেফতার হওয়া তিন ছাত্র নেতার মুক্তি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে গেলে শিক্ষক ও ছাত্রদের লঞ্ছিত করে ছাত্রলীগ।  এছাড়া হলে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নানা ভাবে নির্যাতন করছে ছাত্রলীগ। এসব নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে এই সমাবেশ আহ্বান করে বিশ্ববিদ্যালয়ের সচেতন এই শিক্ষক সমাজ।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনু মোহাম্মদ, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক এবং আন্তর্জাতিক সম্পক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমউদ্দিন খান বক্তব্য রাখেন।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬