ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হত্যার হুমকি

১৭ জুলাই ২০১৮, ০৮:১৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি

অডিওবার্তার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এবং প্রক্টরের যথাযত নিরাপত্তা ব্যবস্থা নিতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার কামরুল হাসান এ জিডি করেন। জিডি নম্বর-৯৭১।

জিডিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা ১১ মিনিটে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইলে একটি অডিওবার্তা পাঠানো হয়েছে। যেখানে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, সহকারী প্রক্টরের ফোনে একটি অডিওবার্তায় এ হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় জিডি করেছে।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬