ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৭ জুলাই ২০১৮, ০৪:৪০ PM
জাপানিজ স্টাডিজ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথিরা

জাপানিজ স্টাডিজ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াছো ইজুমি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তাছাড়া, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন স্বাগত বক্তব্য দেন।

প্রসঙ্গত, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো বিএসএস অনার্স শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬