ছেলের মুক্তি ফের ভিক্ষা চাইলেন মা সালেহা বেগম

১৫ জুলাই ২০১৮, ০৮:৩৮ PM

সরকারের কাছে ছেলেকে ফের ভিক্ষা চাইলেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানের মা সালেহা বেগম। তিনি বলেন, আমার মানিক শুধু চাকরির দাবি করেছে , ও কোনো অপরাধ করেনি। রিমান্ড বাতিল করে তাকে মুক্তি দিন।

রোববার (১৫ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনের নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ আবেদন জানান।

মানববন্ধনে তিনি বলেন, আমার মণি (রাশেদ) সাধারণ ছাত্র। সে সরকারের বিরুদ্ধে কোনো সময় জড়িত ছিল না। রাজনৈতিক কোনো দল বা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে জড়িত নয়। এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নয়।

তিনি বলেন, আমি পরের বাড়িতে কাজ করে আমার মানিককে লেখা পড়া শিখাইছি। ওর বাবা অন্যের জমিতে কাজ করে বহু কষ্টে সংসার চালাচ্ছে। ওর বাবার পেটে পাথর জমেছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী রাশেদ খান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তৈরি ছাত্রদের মঞ্চ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি। তিনটি মামলার আসামি রাশেদ খান। তার বিরুদ্ধে রোববার পৃথক দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রাশেদকে ১ জুলাই রোববার রাজধানীর ভাষানটেক থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬