৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্যাপক ইমদাদুল হুদা

অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগো

অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নজরুল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত তিনি ট্রেজারার পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি পদসংশ্লিষ্ট সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং দায়িত্ব পালনের স্বার্থে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। 

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নতুন দায়িত্বের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদ। শিক্ষকতার পাশাপাশি এ দায়িত্ব আমার ওপর নতুন দায়িত্বভার যুক্ত করেছে। দায়িত্বটি সুন্দর ও সুষ্ঠুভাবে পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইনে প্রো-ভিসি পদ না থাকায় উপাচার্যের পর প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ ট্রেজারার। এছাড়াও উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন উপাচার্যের দায়িত্বও পালন করে থাকেন ট্রেজারার। এর আগে গত ১৪ মে নজরুল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে ট্রেজারার পদ হতে অব্যাহতি দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। এরপর প্রায় তিন মাস শূন্য ছিল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬