মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১

২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৫ AM
নিহত মো. রাশেদ

নিহত মো. রাশেদ © সংগৃহীত

কক্সবাজার শহরের একটি বারে মদ্যপানের সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির জেরে মো. রাশেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোলাইমান ওরফে সালমান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কসংলগ্ন ঝাউতলা এলাকার রেনেসাঁ বারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার মো. জয়নালের ছেলে। আটক সালমান শহরের রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান ও অপরাধ) ওয়াহিদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর সালমান তার বন্ধু আনসারসহ ৫-৬ জনকে নিয়ে রেনেসাঁ বারে যান। সেখানে তারা একই টেবিলে বসে মদ্যপান ও আড্ডা দিচ্ছিলেন।

একপর্যায়ে সালমান ও আনসারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে আনসার মোবাইল ফোনে কল করে আরও দুজনকে সেখানে ডেকে আনেন। তারা বারে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে রাশেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় সালমানকে স্থানীয় লোকজন আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

তবে কী নিয়ে এই বিরোধের সূত্রপাত এবং রাশেদ কীভাবে সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়েন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওয়াহিদুর রহমান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ড্র: কে কার বিপক্ষে কোন মাঠে খেলবে
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬
দুই কমিটি থেকে বাদ এমপি গাজী নজরুল, নতুন দায়িত্বে যারা
  • ২৮ আগস্ট ২০২৬