কোটা সংষ্কার আন্দোলন
এবার ছাত্র-শিক্ষককে একসঙ্গে পেটাল ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এই হামলা চালিয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠনের কর্মীরা।
রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
.jpg)
এর আগে ‘মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনের বিরোধী শিক্ষার্থীর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয়। সেখানেই কেন্দ্রীয় নেতা তানভীর সৈকতের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
.jpg)
প্রগতিশীল জোটকর্মীদের আটকে রাখে ছাত্রলীগ
এদিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বুয়েট ক্যাম্পাসে প্রচারণার সময় প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় নেতাকর্মীদের আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে প্রগতিশীল ছাত্রজোটের ১৫-২০ জন নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রচারপত্র বিতরণ করতে আসে। এ সময় ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সভাপতি জামি উস সানীর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাদের বাধা দেয়। পরবর্তী সময়ে তাদেরকে বুয়েট ক্যাফেটরিয়ার মধ্যে আটকে রাখে। প্রায় এক ঘণ্টা পর তারা বের হয়ে আসেন।
প্রগতিশীল জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, আমরা দুপুরে বুয়েট ক্যাম্পাসে গেলে আমাদের আটকে রাখা হয়।