নিরাপত্তা চৌকি বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে: উপাচার্য

১০ জুলাই ২০১৮, ০৭:৪২ PM

অনুপ্রবেশ ঠেকাতে ক্যাম্পাসে নিরাপত্তা চৌকি বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি বলেন, ভ্রাম্যমাণ কোনো গোষ্ঠী হঠাৎ করেই যেন শিক্ষার পরিবেশ নষ্ট করতে  না পারে; সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এজন্য শিঘ্রই নিরাপত্তা চৌকি বসবে; যেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন। 

আজ মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার পরিবেশ নষ্টকারীদের বরদাশত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন আখতারুজ্জামান।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার। তাই এখানে সব ধরনের কর্মসূচি পালিত হবে। কিন্তু স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটায় ও শিক্ষার্থীদের নিরাপত্তা নষ্ট করে-এমন বহিরাগতদের অবস্থান এখানে কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘নিরাপত্তা চৌকির বিষয়টি প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত। কবে নাগাদ নিরাপত্তা চৌকি বসবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা এর কার্যক্রমের বিভিন্ন অংশ আছে সেগুলো দেখছি।’ বহিরাগত কারা এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বনী বলেন, ‘যাদের প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই তারাই বহিরাগত। সাবেকরা কখনও বহিরাগত নয়।’

মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬