ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন শুরু

০৫ জুলাই ২০১৮, ০৭:৩৬ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একাদশ কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বরেণ্য শিক্ষক অধ্যাপক আকমল হোসেন এই সম্মেলনের উদ্বোধন করেন।পারভেজ লেলিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। সঞ্চালনা করেন ছাত্র ফেডারশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আকমল হোসেন বলেন, কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ যে নিষ্ঠুর আক্রমন চালাচ্ছে তা সভ্য সমাজে অচিন্তনীয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভুমিকা আমাকে লজ্জিত করছে একথা বলতে যে আমি একদিন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম। আমি ছাত্র জীবনে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কমী ছিলাম। তখনো সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রদের উপর এরকম হামলা করার সাহস পেত না।


স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনের নেতা ফয়জুল হাকিম বলেন এরশাদের পতনের ক্ষেত্রে ছাত্র সমাজ যে ভূমিকা নিয়েছিল আজকের ছাত্র সমাজকেও সেই ঐতিহাসিক দ্বায়িত নিতে হব।


হাসিবুর রহমান তার বক্তব্যে বলেন, পুজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদেরও চূড়ান্ত পুঞ্জীভবন ঘটেছে। প্রথম ৮ জন ধনীর সম্পদ সারা দুনিয়ার নিচের ৫০ ভাগ মানুষের সম্পদের সমান। এই বৈষম্য আরো বাড়ছে। ফলে আজকের দিনে পুঁজিবাদকে টিকে থাকতে হলে নির্যাতন নিপীড়ন তাকে করতেই হবে। প্রথম যুগের গণতান্ত্রিক রূপে সে আর ফিরতে পারবে না। ফলে আজকের দিনে গণতন্ত্র চাইলে সমাজতন্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে।


বক্তারা সরকারী কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান ও বিচার দাবি করেন। একই সাথে জনসমর্থনহীন এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান।

মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬