ঢাবি উপাচার্য

‘ক্যাম্পাস অস্থিতিশীল হলে শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়’

০৩ জুলাই ২০১৮, ০৬:০০ PM
অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে শিক্ষার্থী ও তাদের পরিবার প্রধান ক্ষতির শিকার হয়। তাই শিক্ষা জীবন ব্যাহত হয়, এ ধরণের কর্মকা- থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় দি ডেইলি স্টার আয়োজিত ‘প্রমোটিং নলেজ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দেন। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই সময়ের আন্দোলন এবং এ সময়ের আন্দোলনের ধরণ ও পদ্ধতি এক হতে পারেনা।

সময়ের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এম ডি ও সিইও আনিস এ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নির্ধারিত কিছু ছাত্র-ছাত্রীর মাঝে দি ডেইলি স্টার পত্রিকা বিতরণ করা হয়। নির্ধারিত এসব শিক্ষার্থী আগামী এক বছর দি ডেইলি স্টার সৌজন্য সংখ্যা হিসেবে পাবেন।

মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ২০০০০ নাগরিককে ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র
  • ০৫ মার্চ ২০২৬
ইবি শিক্ষিকার শরীরে ২০ এর অধিক আঘাতের চিহ্ন, কর্মচারীর এ কে…
  • ০৫ মার্চ ২০২৬