আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে

ঢাবিতে বরিশাল-নোয়াখালী-চট্টগ্রামসহ ৬ আঞ্চলিক ভাষার বিতর্ক (ভিডিও)

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৭ PM
বিতর্কের বিষয়- ভাষা বৈচিত্রে আমরাই সেরা।

বিতর্কের বিষয়- ভাষা বৈচিত্রে আমরাই সেরা। © টিডিসি ফটো

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউটিসি) আয়োজন করেছে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠান। এই বিতর্কের বিষয় ছিল, ভাষা বৈচিত্রে আমরাই সেরা।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এই বিতর্ক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এই বিতর্ক অনুষ্ঠানে ছয়জন বিতার্কিক অংশগ্রহণ করেন। তারা ছয়জন ছয় জেলার আঞ্চলিক ভাষায় তাদের বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রাক্তন বিতার্কিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভুষন বড়ুয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি শেখ মোহাম্মদ আরমান, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন সুমন ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা।

বিতার্কিক হিসেবে পুরান ঢাকার পক্ষে রায়হান ফিরদাউস, বরিশালের পক্ষে আল আমিন আশিক, চট্টগ্রামের পক্ষে তমা চৌধুরী তুলি, ময়মনসিংহের পক্ষে এস এম রাকিব সিরাজী, যশোরের পক্ষে কাজী আরিফুর রহমান ও নোয়াখালী জেলার পক্ষে মো. ইয়াছিন আরাফাত অংশগ্রহণ করেন। বিতর্ক অনুষ্ঠান শেষে সবাইকে উপহার প্রদান করা হয়।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম ৫…
  • ২৫ আগস্ট ২০২৬
বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাসহ যে ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া…
  • ২৫ আগস্ট ২০২৬
হত্যা মামলায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬