বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারাল কুবি

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫ AM
বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারাল কুবি

বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারাল কুবি © টিডিসি ফটো

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২’-এর ১ম রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ আসাদ দলকে ২-১ ব্যালটে হারিয়ে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দ্বীপশিখা।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ টেলিভিশন রামপুরা কেন্দ্রে ‘দেশী প্রযুক্তিবিদরাই পারে আমাদের তথ্য প্রযুক্তি খাতকে উন্নত করতে’ শীর্ষক বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ‘ইউসিবি ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এনইউবি

প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম বিপক্ষ দল হিসেবে অংশ নেয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম দ্বীপশিখা দলের পক্ষে বিতর্ক করেন সাদিয়া আফরিন দীপা, কাউসার আহাম্মেদ বাঁধন, আল নাঈম এবং সহযোগী ছিলেন মো. তরিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আতিকুজ্জামান মোল্লা এবং মো. রাসেল মিঞা।

আরও পড়ুন: টিআইবির আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ সাউথ

বিতর্কে যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমের সাদিয়া আফরিন দীপা ও কাউসার আহাম্মেদ বাঁধন। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুবসহ ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যগণ।

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির কুবি ডিবেটিং সোসাইটি টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence