বাকৃবিতে ময়মনসিংহ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা

০১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৩ PM
বিতর্ক কর্মশালায় অতিথিরা

বিতর্ক কর্মশালায় অতিথিরা © টিডিসি ফটো

ময়মনসিংহ বিভাগের সংসদীয় ২৩ টি আসনের মোট ১২ টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) আয়োজনে এবং বাকৃবি ডিবেটিং সংঘের (বাউডিএস) সহযোগীতায় বিতর্ক কর্মশালাটির অর্থায়ন করে ইউনিসেফ। বাউডিএসয়ের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, বাউডিএসয়ের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক ড. আলেয়া ফেরদৌসী এবং বিডিএফয়ের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরান।

বিতর্ক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ

 

বিডিএফয়ের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরান বলেন, সারা দেশের ৩০০ সংসদীয় আসনের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ জন বিতার্কিক বাছাই করে জাতীয় পর্যায়ে বাংলাদেশ প্রজন্ম সংসদ নামে একটি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের ২৩ টি আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেরা ২৩ জন বিতার্কিক বাছায়ের জন্যই এই কর্মশালা। শুক্রবার এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে এসব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে এই ২৩ জন সেরা বিতার্কিক বাছাই করা হবে।

 

বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬