শুধু মেধাবী হলেই হবে না : তথ্যমন্ত্রী

২৬ জানুয়ারি ২০১৯, ০৫:১১ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু মেধাবী হলেই হবে না। একই সঙ্গে দেশাত্ববোধ ও মমত্ববোধও তৈরি হতে হবে। স্বপ্নের বাংলাদেশের জন্য স্বপ্নের মানুষও তৈরি করতে হবে।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প।

তথ্যমন্ত্রী বলেন, সহিংসতা-উগ্রবাদ বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশ এই সমস্যা থেকে মোটেও বিচ্ছিন্ন নয়। শুধু উগ্রবাদই নয়, সমাজে আমরা আরও নানা কারণে অসহিষ্ণুতার প্রকাশ ঘটতে দেখি। সেখানে উগ্রবাদ-সহিংসতা ও উন্মাদনার প্রকাশ পায়। সামান্য কারণে পাশবিক নির্যাতনের মতো ঘটনাও ঘটছে। আবার উল্লাস থেকে উন্মাদনার ঘটনাও সংঘটিত হচ্ছে।

তিনি বলেন, সমাজকে সহিংসতা ও উগ্রবাদ থেকে মুক্ত করতে হলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবার সহযোগিতার প্রয়োজন। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যারা ভবিষ্যতে দেশ চালাবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবে তাদের মধ্যে যুক্তি তর্কের প্রতিযোগিতা বাড়াতে হবে। ন্যায় ও যুক্তিভিত্তিক সমাজ সঠিক বিতর্ক চর্চার মধ্যে দিয়েই গড়ে তুলতে হবে। তাই সহিংসতা-উগ্রবাদ প্রতিরোধে শ্রেণীকক্ষ, সভা সমাবেশ, তৃণমূল পর্যায়ে আলোচনা করতে হবে। যাতে করে শিক্ষার্থীদের মাঝে সামাজিক মনন তৈরি এবং সহিংসতা উগ্রবাদ জঙ্গীবাদ প্রতিরোধ করা সম্ভব হয়।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র যতো বেশি বিকশিত হবে ততই সহিংসতা উগ্রবাদের ঝুঁকি কমে আসবে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা যতোটা দৃঢ় হবে ততই তরুণরা উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সব ধরনের উগ্রবাদ মোকাবিলার পাশপাশি একই সাথে যে সব রাজনৈতিক, সামাজিক কারণে তরুণরা সহিংস উগ্রবাদের দিকে ধাবিত হয় সেগুলো চিহ্নিত করে তা সমাধান করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা উগ্রবাদ বিরোধী নৈতিক শিক্ষা প্রসার ঘটাতে হবে। সামনে দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত সকল তরুণ শিক্ষার্থীরা সহিংসমুক্ত পরিবেশে ডাকসুতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

উদ্বোধনী প্রতিযোগিতায় ‘রাজনৈতিক দলগুলোর দায়িত্বপূর্ণ ভূমিকাই পারে সহিংস উগ্রবাদ বন্ধ করতে’ শীর্ষক বিষয়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের পরাজিত করে লালমাটিয়া মহিলা কলেজ বিজয়ী হয়। উদ্বোধনী দিন মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৮টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন আবু মোহাম্মদ রইস, আতিকুর রহমান লিটন, সাংবাদিক জেমসন মাহবুব, সাংবাদিক দিপু সারোয়ার এবং জাহিদ রহমান।

কান্নায় ভেঙে পড়া রোনালদোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল
  • ০৭ জুলাই ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো: এক অপূর্ণ স্বপ্নের মহাকাব্যিক বিদায়
  • ০৭ জুলাই ২০২৬
শেষ হলো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়: সংখ্যায় সংখ্যায় পর্তুগিজ …
  • ০৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয়, কোয়ার্টার ফাইনালে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
যোগ করা সময়ের গোলে এগিয়ে স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence