আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন

২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
চবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটির সদস্যরা

চবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটির সদস্যরা © সংগৃহীত

তৃতীয় এফডিসিইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামে (ইউএসটিসি) অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ডিবেটরস অব চিটাগাং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিবেটারস অব চিটাগং ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন দল রবিবার (১৯ জানুয়ারি) চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন দলের সদস্য মো. আরাফাত ইসলাম রিফাত, মো. হাসিব খান ও শেখ সাদিয়া সিদ্দিকা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

উপাচার্য এ সাফল্যের জন্য বিজয়ী সদস্যদের অভিনন্দন জানান। তিনি তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। এ সময় তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন তিনি।  

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শেখ সাদিয়া সিদ্দিকা। চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বক্তা  নির্বাচিত হন মো. আরাফাত ইসলাম রিফাত। প্রতিযোগিতায় নির্বাচিত স্বতন্ত্র বিচারকের দায়িত্ব পালন করেন তুষার নাথ অন্ত।

শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬