মেধাবীরা কখনো বেকার থাকে না: অধ্যক্ষ গালিব

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা

চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা © টিডিসি ফটো

মেধাবীরা কখনো বেকার থাকে না বলে মন্তব্য করেছেন চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা শেষে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক রাবেয়া ইসলামের সঞ্চালনায় ও চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গালিব মোহাম্মদ জিল্লুর রহমান।

মেধাবীরা কখনো বেকার থাকে না-অধ্যক্ষ গালিব

প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ গালিব বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশে গুরুত্ব দিয়ে বলেন, মেধাবীরা কখনো বেকার থাকে না, নতুন প্রজন্মকে অবশ্য মেধা বিকাশে মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানসম্মত ও সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। তাই পড়ালেখায় নিজেকে ভালো রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এসময় তিনি চূড়ান্ত বিজয়ী ও রানারআপ প্রতিযোগীদের চমৎকার উপস্থাপনার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। 

আরও পড়ুন: সব শ্রেণি-পেশার মানুষকে ধারনের জন্য সংবিধান পুনর্লিখন জরুরি: চবি অধ্যাপক

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্বরত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ,মো.মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো.রুহুল আমিন, সহকারী শিক্ষক মো.সাকিব, সাজ্জাত হোসেন ও লিপ্টন রয়।

এছাড়াও পরিচালনায় ও মেডিকেল টিমের দায়িত্ব পালন করেন সাবিনা ইয়াসমিন, মিশু বেগম, ওয়াকিব, কামরুল হাসান, শামসুদ্দিন,  মো.গোলাম রাব্বানী রাফি, জামিলা খাতুন লাভলী। 

মেধাবীরা কখনো বেকার থাকে না-অধ্যক্ষ গালিব

বিতর্ক প্রতিযোগিতার বিষয় বিষয়গুলো হলো ‘মোবাইল প্রযুক্তি আমাদের পারিবারিক বন্ধনকে ম্লান করেছে’, ‘ফলের রাজ্যে কে সেরা’, ‘সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের দারিদ্র্য দূরীকরণ সম্ভব’ ইত্যাদি।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬