আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ইস্ট ওয়েস্টকে হারিয়ে চ্যাম্পিয়ন রুয়েট

০২ জুন ২০২৪, ০৭:০৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ © জনসংযোগ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী ‘টিআইবি-ডিইউডিএস আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) দল আর রানার্স-আপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। যুক্তির এ মহাদ্বৈরথে বাংলাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করে।

শনিবার (১ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেড়ে গেছে, যার ফলে মানব অস্তিত্ব ক্রমাগত হুমকির মুখে পড়ছে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলাই পৃথিবীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবীকে বসবাসযোগ্য ও মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। 

ডিইউডিএস-এর সভাপতি অর্পিতা গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন প্রধান আলোচক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ডিইউডিএস-এর মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক আদনান মুস্তারী অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ধনী দেশগুলো তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীকে প্রতিনিয়ত দূষিত করছে। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আলোচনা, যুক্তিতর্ক ও বিতর্ক করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ঝুঁকিসহ অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, কৃষি খাত হুমকির মুখে পড়ছে।  বিতর্কের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতিপূরণ আদায়ের দাবি সমাজ ও রাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেয়ার জন্য উপাচার্য বিতার্কিতদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950