ঢাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত

১২ আগস্ট ২০১৮, ০৫:৫৫ PM
জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) উদ্যোগে বারোয়ারি বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) উদ্যোগে বারোয়ারি বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত © টিডিসি ফটো

জাতীয় শোকদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক জাতীয় বারোয়ারি বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে এই বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ড. মো. আবদুর রাজ্জাক।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদ আবদুল্লাহ।

প্রতিযোগিতায় বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন ইশরাক জাহান নূর ইভা, দ্বিতীয় হয়েছেন আফ্রিদা জিননূরাইন উর্বী ও তৃতীয় হয়েছেন খাদিজা শারমীন অন্তরা।

বক্তৃতায় ১ম হয়েছেন আফরোজী সাচ্চু শাহনেওয়াজ, দ্বিতীয় হয়েছেন এ এস এম কামরুল ইসলাম ও তৃতীয় হয়েছেন রিফাত আফসার খান।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬