জাবির অর্থনীতি বিভাগের চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগীতা

২২ জুলাই ২০১৮, ০৯:০০ PM
বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হচ্ছে

বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হচ্ছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চার দিনব্যাপী আন্তঃব্যাচ ও আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সমাজবিজ্ঞান অনুষদের ২৪২ নং কক্ষে এ প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

বিতর্ক সংগঠন ‘ডিবেটিং সোসাইটি অব ইকোনমিক্স’ (ডিএসই) এর আয়োজনে ও ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ এর সহযোগীতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগের ৪৬তম ব্যাচ। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ৪৭তম ব্যাচের ফারহান ইমতিয়াজ নাফি।

এছাড়া আন্তঃক্লাব সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় ফিলোসফি ডিবেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আইবিএ-জেইউ ডিবেটিং ক্লাব। এ প্রতিযোগীতায় সেরা বিতার্কিক হন দর্শন বিভাগের মারুফ মোজাম্মেল।

এদিকে আন্তঃক্লাব বারোয়ারি বিতর্কে প্রথম স্থান অধিকার করে অর্থনীতি বিভাগের তাপসী দে প্রাপ্তি, দ্বিতীয় আইবিএ বিভাগের মিনহাজুল আবেদীন, তৃতীয় অর্থনীতি বিভাগের নাজিয়া তাসনিম দীপ্তি।
পরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

রেদোয়ান হোসেনের সভাপতিত্বে ও সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই এর মডারেটর অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, শরমিন্দ নিলোর্মী, আসসারুল ইসলাম চৌধুরী, এইচ এম শহীদ সামি, ডিএসই ও জেইউডিও-র সাবেক সভাপতি ন‚র আলম, জেইউডিও এর সভাপতি মুশফিক উস সালেহীন, সহ-সভাপতি মো. সোহানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬