জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট

১১ জুলাই ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রপি নিচ্ছেন সিইউএসডি এর সদস্যরা

অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রপি নিচ্ছেন সিইউএসডি এর সদস্যরা © টিডিসি ফটো

চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চিটগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এর বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৮ জুলাই) চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ফাইনালে সিইউএসডি মুখোমুখি হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সঙ্গে। 

চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি অনুষদের ডিন।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন- লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান নাইম, একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সায়েম এবং আইন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী আরজুমান্দ আসমা তামান্না। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হয়েছেন মো. সায়েম।

সিইউএসডি’র সভাপতি ফারহানা যুঁথী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র দল হিসেবে অংশ নিয়েছি। এ বিজয় নিঃসন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬