চবির ‘হাউজ অব পলিটিকাল সায়েন্সে’র বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী টিম ট্রিনারি

১৯ জুন ২০২৩, ০৯:৫৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘টিম ট্রিনারি’। আজ সোমবার (১৯ জুন) বিকেলে ‘হাউজ অব পলিটিকাল সায়েন্স’ আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় রাজনীতি বিজ্ঞান বিভাগে।

এতে বিচারক হিসেবে ছিলেন সিইউডিএসের তিনজন বিতার্কিক। এতে রানারআপ হয়েছে টিম ‘দ্য ওয়েলি কলেজিয়ান’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, ড. মো.আলম চৌধুরী, সহকারী অধ্যাপক উম্মে হাবিবা এবং প্রভাষক তমা রাণী মিস্ত্রি। 

বিভাগের সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ডিবেট হচ্ছে বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চার সুস্থ ধারাবাহিক মাধ্যম যা উন্নত দেশ ও জাতি গঠনে সুবিরাট ভূমিকা রাখে। পরবর্তী এরকম সহশিক্ষা কার্যক্রমগুলোর জন্য সাধুবাদ থাকবে।

এই প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিলেন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) প্রশিক্ষক ও বিতার্কিকরা। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা, নেতৃত্ব গুণে বিকশিত হওয়ার অভিপ্রায়ে ২০২২ সালে সৃষ্টি হয় ‘হাউস অফ পলিটিকাল সায়েন্স (হোপস)’।

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950