বিতর্কে সরকারি দলে শিক্ষামন্ত্রী, বিরোধী দলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

১৫ অক্টোবর ২০২২, ০৯:৪৫ PM
ডা. দীপু মনি ও অদ্যাপক মশিউর রহমান

ডা. দীপু মনি ও অদ্যাপক মশিউর রহমান © ফাইল ছবি

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। বিতর্কে সরকারি দলের হয়ে বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী। আর বিরোধী দলের হয়ে লড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি।

জানা গেছে, চাঁদপুর সরকারি কলেজে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় পেশা বদলের পক্ষে অবস্থান নেন শিক্ষামন্ত্রী। তার দলে ছিলেন ড. শামীম রাজা ও মাহফুজ মিশো। আর পেশা বদলের বিপক্ষে ছিলেন অধ্যাপক মশিউর রহমান। তার দলে ছিলেন ডা. আব্দুন নুর তুষার, মোজাম্মেল হক বাবু।

বিতর্কে ডাক্তার বা প্রকৌশলীরা অন্য কোনো পেশায় যেতে পারবে না- প্রতিপক্ষের বক্তা মোজাম্মেল হক বাবুর এমন প্রস্তাবের বিরোধিতা করে শিক্ষামন্ত্রী বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে স্বপ্ন বদলায়। এজন্য মানুষের পথ বদলানোর সুযোগ থাকতে হয়। কাজেই যে অন্য পেশায় যেতে চায় তার সে পেশায় যাওয়ার স্বাধীনতা থাকা উচিত।

শিক্ষামন্ত্রী নিজের বক্তব্যের পক্ষে আরও বলেন, তুমি রাজনীতিক হতে পারবে, অন্য কিছুও হতে পারবে। রাজনীতিও পেশা। 

এসময় তিনি মঞ্চে থাকা চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্বতে দেখিয়ে বলেন, আজকে তারা বড় সাংবাদিক, বড় মিডিয়া ব্যক্তিত্ব, তারা দেশের সেলিব্রেটি মানুষ। তাহলে যদি পেশা বদলাতে না পারতেন, তাহলে কি এসব সম্ভব হতো? কাজেই আমরা এই প্রস্তাবনার বিরোধিতা করছি। পেশা বদল করতে না পারা  মানুষের মৌলিক স্বাধীনতা বিরোধী।

ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950