বাবা-মা গেছেন আত্মীয়ের মরদেহ দেখতে, ঘরে মেয়ের লাশ

১০ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯ PM
স্কুলছাত্রীর লাশ

স্কুলছাত্রীর লাশ © ফাইল ছবি

বাবা-মা আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে দেখতে গেছেন, ঘরে ফিরে দেখলেন মেয়ের ঝুলন্ত লাশ। বগুড়ার শাজহানপুরে দশম শ্রেণির ছাত্রী হাফসাতুল মাওয়া জেরিন আত্মহত্যা করেছে। তার নিজ বাড়িতে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সাজাপুর নতুনপাড়া এলাকা থেকে শুক্রবার সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬ বছরের হাফসাতুল মাওয়া জেরিন গাইবান্ধা পলাশবাড়ীর পূর্ব ফরিদপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। 

বাবা রবিউল ইসলাম বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে কর্পোরাল পদে কর্মরত এবং শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর নতুনপাড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে পরিবারসহ বসবাস করেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার সকালে জেরিনের বাবা-মা আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে দুই বোনকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। দুপুর ১২টার দিকে ছোট বোন হুরে জান্নাত জিনিয়া পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। বিকেল ৪টার দিকে জিনিয়া ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখে বড় বোন জেরিন গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে পুলিশে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ‘তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানা যায়নি। মেয়েটির বাবা-মা গ্রামের বাড়ি থেকে এসে পৌঁছেছে। আমরা মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করব।’

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence