রাজধানীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৭ PM
মাদ্রাসাছাত্রের মৃত্যু

মাদ্রাসাছাত্রের মৃত্যু © ফাইল ছবি

রাজধানীর সায়েদাবাদ দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার ছাদ থেকে নিচে পড়ে মাসুম বিল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা ভূঁইয়া তুহিন জানান, সকালে ওই শিক্ষার্থী একাই মাদ্রাসা ভবনের ছয় তলা ছাদে উঠে। এর কিছুক্ষণ পর অন্য ছাত্ররা তাদের খবর দেয় ভবনের নিচে পড়ে আছে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। কী কারণে ওই শিক্ষার্থী ছাদে উঠেছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।  

স্বজনরা জানায়, মাসুমদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। তার বাবার নাম রেজাউল করিম। পরিবারটি সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় থাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬