বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ফ্যানে ঝুলতে দেখে জ্ঞান হারালেন আরও দু’জন

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বেলা ৩টা থেকে শাহনাজ আক্তারের রুমের দরজা বন্ধ ছিল। শুরুতে অন্যরা ভেবেছিল সে হয়তো ঘুমাচ্ছে। পরে দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় তাকে তার মেসের বান্ধবীরা রাত সাড়ে ৮টায় দরজায় নক করলেও সে কোনও সাড়া দেয় না। ব্যাপারটি সন্দেহজনক মনে হলে তারা জানালা দিয়ে দেখার চেষ্টা করলে সিলিং ফ্যানে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।

এ সময় শাহনাজকে ঝুলন্ত অবস্থায় দেখে দুজন জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনাটি ঘটেছে রংপুরের কামারের মোড়ের আজিজুল হক ছাত্রীনিবাসে। শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন শাহনাজ।

পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভাগটির বিভাগীয় প্রধানের উপস্থিতিতে পুলিশ এসে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের এ শিক্ষার্থীর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

আরো পড়ুন: ঢাবি ছাত্রীকে পুলিশ পরিচয়ে অপহরণকারীর কোমরে ছিল পিস্তল

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইজার আলী বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মেস মালিক সমিতির সভাপতি ও অন্যানাদের উপস্থিতিতে দরজা ভেঙে শাহনাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর মা-বাবাকে খবর দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে সাথেই প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে গিয়েছি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। সব ফরমালিটি পূরণের জন্য পুলিশকে বলা হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬