কিশোরীকে ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেপ্তার

৩১ আগস্ট ২০২২, ০৯:১২ PM
টিকটকার শোভন

টিকটকার শোভন

বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলছাত্রীকে (১২) ধর্ষণ মামলায় সাদিক শোভন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। টিকটক করার কারণে এলাকায় তিনি 'টিকটকার শোভন' নামেও পরিচিত।

মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে মোরেলগঞ্জ কলেজ রোডের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (৩১ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসার প‌থে শোভ‌নের সঙ্গে ওই ছাত্রীর প‌রিচয় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ওই কিশোরীকে বাসায় নি‌য়ে ধর্ষণ ক‌রে। এ সময় ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে। প‌রে বিভিন্ন সময় ব্লাকমেইল করে ধর্ষণ ও হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। সর্বশেষ ওই কিশোরীর ভাড়া বাসায় এসে চার জনের সহায়তায় ধর্ষণ ক‌রে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে শোভনসহ চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন: মুহসীন হলে মারধর, ছাত্রলীগকর্মী বললেন ‘প্যারা নাই, দেখতেছি’

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম জানান,  মামলার পর শোভন নামের প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

জাতিসংঘের বেস্ট ডিপ্লোম্যাটস সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেলে…
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬