প্রাথমিক শিক্ষিকাকে চিকিৎসার নামে ধর্ষণের চেষ্টা কবিরাজের, অতপর...

২৯ আগস্ট ২০২২, ১০:৫৪ AM
কবিরাজ বেচাই ওরফে পরিতোষ বাড়ৈ

কবিরাজ বেচাই ওরফে পরিতোষ বাড়ৈ © সংগৃহীত

গোপালগঞ্জে স্কুল শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বেচাই ওরফে পরিতোষ বাড়ৈ (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার ওই স্কুল শিক্ষিকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় পরিতোষ বাড়ৈকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। 

ওই শিক্ষিকা জানান, কয়েক মাস ধরে শারীরিক সমস্যার কারণে তিনি পরিতোষের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি ওষুধ দেওয়ার কথা বলে ঘরে প্রবেশ করেন। এ সময় একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন কবিরাজ। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পরিতোষকে ধরে গণধোলাই দেয়। 

আরো পড়ুন:  সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসার সহকারীর মরদেহ উদ্ধার

ঘটনার পর থেকে পরিতোষ বাড়ৈ গা ঢাকা দিয়েছেন বলে জানান তার স্ত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ধর্ষণচেষ্টার শিকার শিক্ষিকা খুবই ভদ্র স্বভাবের । কবিরাজ তার সঙ্গে যে ব্যবহার করেছেন তার সুষ্ঠু বিচার চাই।

উপজেলার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence