অভিযুক্ত কলেজছাত্র রানা © সংগৃহীত
কুষ্টিয়ায় প্রেমে সাড়া না দেওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে রানা (১৭) নামে কলেজছাত্র । শনিবার (২৭ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার ঝাউদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই ছাত্রী জানান, ঝাউদিয়া বাজারের কালিতলা এলাকায় প্রাইভেট পড়তে গেলে দূর সম্পর্কের দুলাভাই আশরাফুল ইসলাম তাকে দেখা করার জন্য খবর দেন। পড়া শেষে গোলাপের হোটেলে দেখা করতে গেলে রানাকে দেখেন। তার উত্ত্যক্তের কথা বলার একপর্যায়ে সে পকেট থেকে ধারাল কিছু বের করে মুখে ও হাতে আঘাত করে।
আরো পড়ুন: ইবি ছাত্রীকে হুমকি দিয়ে শিক্ষিকা বললেন, ‘তোমারে পুইত্তা ফালামু’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ছাত্রীর মুখে ও হাতে আঘাত রয়েছে। ব্লেড বা খুর জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, অভিযুক্ত আশরাফুলকে আটক করা হয়েছে। মূলহোতা রানাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার এখনো অভিযোগ দেয়নি। তারপরও পুলিশ জানতে পেরে রানাকে আটকের চেষ্টা চালাচ্ছে।