শুধু জানতে চেয়েছি গ্রামে এ পোশাক ঝুঁকিপূর্ণ কিনা, আদেশে কিছু লিখিনি: হাইকোর্ট

১৭ আগস্ট ২০২২, ০৫:৩৩ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

স্লিভলেস টপ পরা এক তরুণীকে নরসিংদী রেলস্টেশনে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মার্জিয়া আক্তার শিলাকে জামিন দেয়ার সময় হাইকোর্টের মন্তব্য নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এ শুনানির পর মার্জিয়া ছয় মাসের জামিন পান।

ঘটনার পরদিন বুধবার বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার বিষয়টি হাইকোর্টের একই বেঞ্চের নজরে এনেছেন মার্জিয়ার আইনজীবী কামাল হোসেন। আদালতের কাছে কামাল হোসেনের আর্জি ছিল, ‘ফেসবুকে বাজে মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।’

আদালত ফেসবুকে মন্তব্যকারীদের বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য দিয়ে স্ক্রিনশট জমা দিতে বলেছে।

পাশাপাশি হাইকোর্ট বেঞ্চটির জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘আমরা তো আদেশে পোশাক নিয়ে কিছুই লিখেনি, আমরা ভিডিও দেখে আইনজীবীদের কাছে শুধু জানতে চেয়েছি। ‘ভিডিও দেখে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, এমন ড্রেস পরে এমন গ্রাম এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ কিনা।’

আরও পড়ূনঃ দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

আইনজীবী কামাল হোসেন পরে বলেন, ‘আদালত শুনানিকালে যেসব প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, সেটি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় আদালত সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছে। এর মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে।

‘তাদের বিষয়ে তদন্ত করে পুলিশকে আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে আদালতের নজরে আনি। আদালত আরও সুনির্দিষ্ট করে বিষয়গুলো নিয়ে যেতে বলেছেন।’

পরে আদালত আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ফেসবুকে কারা আদালত নিয়ে বিরূপ মন্তব্য করেছে, সুনির্দিষ্ট করে তাদের তথ্য দিন। আমরা বিষয়টি দেখব। 

আদালতের নজরে আনা আইনজীবী মো. কামাল হোসেন বলেন, হাইকোর্টে শুনানিকালে যেসব প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, সেটি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় আদালত সম্পর্কে বাজে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়ে আদালত অবমাননা করেছেন। তাদের বিষয়ে তদন্ত করে পুলিশ আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আদালতের নজরে এনেছিলাম। আদালত আরও সুনির্দিষ্ট করে নিয়ে যেতে বলেছেন।

ট্যাগ: আদালত
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬