খাইরুন নাহারের মৃত্যুর ৫ কারণ জানাল পুলিশ

১৪ আগস্ট ২০২২, ০৫:২৪ PM
খাইরুন নাহার ও তার স্বামী মামুন

খাইরুন নাহার ও তার স্বামী মামুন © ফাইল ছবি

নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করা খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা: খাইরুন নাহারের মরদেহ উদ্ধার হয়েছে আজ। পুলিশ ইতোমধ্যে তার স্বামী কলেজছাত্র মামুনকে আটক করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ অধ্যাপক মোছা: খাইরুন নাহারের মৃত্যুর পাঁচ কারণ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামুনের মাদকের মামলায় আসামি হওয়া, বখাটেদের সঙ্গে মারামারি, নতুন মোটরসাইকেল চাওয়া, স্বজন ও প্রতিবেশীদের কটু কথা, সংসার চালানোয় টানাপোড়েন- এসব কারণে মানসিক চাপে ছিলেন শিক্ষিকা।

এদিকে শিক্ষিকার ভাগ্নে নাহিদ হোসেন জানান, ‘মামুন মাদকাসক্ত। বিয়ের পর থেকে এ পর্যন্ত তিনি পাঁচ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল নিয়েছেন। সম্প্রতি আরও দামি মোটরসাইকেল চেয়েছেন মামুন। এ নিয়ে তার খালা খায়রুন নাহার মানসিক চাপে ছিলেন। এ ছাড়া সম্প্রতি গুরুদাসপুরে মাদক নিয়ে কিছু বখাটের মধ্যে গোলমাল হয়। ওই ঘটনায় মামুন আসামি হয়েছেন। এসব বিষয় নিয়ে মানসিক ও পারিবারিক বিভিন্ন চাপে অশান্তিতে ছিলেন তার খালা। এই মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।’

আরও খবর: সেই শিক্ষিকার লাশ উদ্ধারের পর কলেজছাত্র মামুন আটক

শিক্ষিকার চাচাতো ভাই সাবের হোসেনের দাবি, বিয়ের ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে খায়রুন নাহারের আত্মীয়, সহকর্মী, পরিচিতজনরা বিভিন্ন সমালোচনা করেছেন। কেউ এটাকে পজিটিভ আবার কেউ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ নিয়ে চাপে ছিলেন খাইরুন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা তার বোধগম্য নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

তবে খাইরুনের আগের স্বামী বা সন্তানের পক্ষ থেকে কোনও চাপের বিষয় তারা শোনেননি।

ঘটনাস্থল পরিদর্শনে আসা নাটোর পিবিআইয়ের পুলিশ সুপার শরীফ উদ্দীন জানান, জেলা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। 

নবম পে-স্কেল: বড় সুখবর পেতে পারেন নিম্ন গ্রেডের চাকরিজীবীরা
  • ০১ জুলাই ২০২৬
হাঁটলেই পায়ে ব্যথা, দৌড়ালেই গোড়ালিতে টান? স্বস্তি দিতে পারে…
  • ০১ জুলাই ২০২৬
ডিএমপির আরও ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২ পুলিশ লাইনস গঠনের সি…
  • ০১ জুলাই ২০২৬
কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় স্বস্তি
  • ০১ জুলাই ২০২৬
অভিন্ন প্রশ্নে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হ…
  • ০১ জুলাই ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্…
  • ০১ জুলাই ২০২৬