সেই শিক্ষিকার লাশ উদ্ধারের পর কলেজছাত্র মামুন আটক

১৪ আগস্ট ২০২২, ১০:১৩ AM
মো. মামুন ও খাইরুন নাহার

মো. মামুন ও খাইরুন নাহার © ফাইল ছবি

নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করা খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ রোববার (১৪ আগস্ট) তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় মামুনকে আটক করেছে পুলিশ। নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি বলেন, ‘কলেজছাত্র মামুন হোসেনকে ছয় মাস আগে বিয়ে করা শিক্ষিকা খাইরুন নাহারের মরদেহ সকালে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।’

আরো পড়ুন: ছাত্রকে বিয়ে করে আলোচিত সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের পরিচয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর খাইরুন নাহার জানিয়েছিলেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পরে ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। সে খারাপ সময়ে পাশে থেকে উৎসাহ দিয়েছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। তবে তাঁদের সেই সংসার স্থায়ী হলো না।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬