ছাত্রকে বিয়ে করে আলোচিত সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার

১৪ আগস্ট ২০২২, ০৯:৪৩ AM
শিক্ষিকা খাইরুন নাহার ও কলেজছাত্র মামুন

শিক্ষিকা খাইরুন নাহার ও কলেজছাত্র মামুন © ফাইল ছবি

নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করা খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ রোববার (১৪ আগস্ট) তার লাশ পাওয়া যায়।

তাঁর মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি বলেন, ‘কলেজছাত্র মামুন হোসেনকে ছয় মাস আগে বিয়ে করা শিক্ষিকা খাইরুন নাহারের মরদেহ সকালে ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।’

ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের পরিচয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর খাইরুন নাহার জানিয়েছিলেন, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পরে ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। সে খারাপ সময়ে পাশে থেকে উৎসাহ দিয়েছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। তবে তাঁদের সেই সংসার স্থায়ী হলো না।

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মেসির ‘১০ নম্বর জার্সি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬