ঘরের দরজা বন্ধ করে আর ফিরল না স্কুলছাত্রী মিম

১৩ আগস্ট ২০২২, ১০:৪৭ AM
ফতুল্লায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ফতুল্লায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় পাগলার রসুলপুর এলাকার আশরাফের বাড়ির থেকে মিম আক্তার (১৪) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মিম আক্তার বাড়ির ভাড়াটিয়া ফয়সাল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, ওই কিশোরী বাবা-মায়ের সঙ্গে দুপুরে খাবার খায়। এ সময় পড়ালেখার বিষয়ে বাবা-মা তাকে বকা দেন। খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় সে।

আরো পড়ুন: ছাত্র সেজে স্কুলব্যাগে মদ নিয়ে যাচ্ছিলেন তারা, অতপর...

সন্ধ্যা পর্যন্ত দরজা না খোলায় বাবা-মা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি। পরে দরজার ফাঁক দিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে সে ঝুলছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬