ছাত্র সেজে স্কুলব্যাগে মদ নিয়ে যাচ্ছিলেন তারা, অতপর...

১২ আগস্ট ২০২২, ১২:১৫ PM
স্কুল ব্যাগে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ

স্কুল ব্যাগে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ © প্রতিকী ছবি

পিঠে স্কুলব্যাগ ঝুলিয়ে শিক্ষার্থী বেশে মোটরসাইকেল চালিয়ে তিন যুবক থানার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের গতিরোধ করে পুলিশ। পরে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে কোমল পানীয়র বোতলে পাওয়া যায় সাড়ে ১০ লিটার চোলাই মদ। এ ঘটনায় তাদের আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেলও জব্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শুক্রবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার তিন যুবক হলেন—নাজিম হোসেন (১৯), মাহিন হোসেন (২৯) ও আবু রায়হান (২৮)।

পুলিশ জানিয়েছে, থানা মোড় দিয়ে যাওয়ার সময় এসআই ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেলটি থামায়। পেছনে বসা এক যুবকের পিঠে স্কুলব্যাগ ঝোলানো ছিল। পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে এলোমেলো কথাবার্তা বলেন। একপর্যায়ে ব্যাগে তল্লাশি চালিয়ে কয়েকটি কোমল পানীয়র বোতল পান।

আরো পড়ুন: তিন স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ

শুরুতে কোমল পানীয় থাকার কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে সাড়ে ১০ লিটার চোলাই মদ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা ও বহনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই আলতাফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এতে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এসআই ফরিদা ইয়াসমিন বলেন, ওই যুবকদের মধ্যে আবু রায়হান চিহ্নিত মাদক কারবারি। এর আগেও ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।

গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬