বন্ধুর সঙ্গে ঘোরার সময় দুর্ঘটনা, শাবি ছাত্রী আইসিইউতে

১১ আগস্ট ২০২২, ১২:৪৫ PM
মোটরসাইকেল দুর্ঘটনায় শাবি ছাত্রী আহত হয়েছেন

মোটরসাইকেল দুর্ঘটনায় শাবি ছাত্রী আহত হয়েছেন © প্রতিকী ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল ও সহকারী প্রক্টর আবু হেনা পহিলের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। 

আরো পড়ুন: ঢাকার আবাসিক হোটেলে চিকিৎসকের গলাকাটা লাশ, পড়ছিলেন ঢামেকে

জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে এয়ারপোর্ট রোডে যান ওই ছাত্রী। সেখানে দুর্ঘটনার শিকার হলে তিনি মাথা, কোমর ও পায়ে আঘাত পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও প্রক্টর।

শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬