খালে পাওয়া গেল স্নাতক ছাত্রের লাশ

০৭ আগস্ট ২০২২, ০১:৫৭ PM
খালে ডুবে মারা যাওয়া হৃদয় হোসেন মাহমুদে

খালে ডুবে মারা যাওয়া হৃদয় হোসেন মাহমুদে © সংগৃহীত

সাভারের পৌরসভা এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে খালে নৌকা ডুবে নিখোঁজ হৃদয় হোসেন মাহমুদের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকালে পৌর এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির খাল থেকে ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয় সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার মো. আলমাস আলীর ছেলে। সাভার কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। নিহতের স্বজনেরা জানান, শনিবার সন্ধ্যায় কয়েকজন বন্ধু নৌকাযোগে জাহাঙ্গীরনগর সোসাইটির খালে ঘুরতে যান। রাত ৮টার দিকে নৌকাটি ডুবে যায়।

আরো পড়ুন: ছাত্রীকে দু’দিন আটকে রেখে ধর্ষণ, হাতে-পায়ে ধরলেও মুক্তি মেলেনি

এ সময় বন্ধুরা তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মাহমুদ। গুরুতর আহত নাইম ও সামিমকে সাভার সুপার হাসপাতালে ভর্তি করা হয়। মাহমুদকে খুঁজতে রোববার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন-উর-রশিদ বলেন, ডুবরি দল মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কাছেই রয়েছে লাশ। কোনো অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬