৯৯৯-এ মেয়ের ফোন, ধর্ষণের অভিযোগে বাবা আটক

১৭ জুলাই ২০২২, ০৪:৫৬ PM

© প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টায় গাজীপুরের পূবাইল থানার কলেজগেট এলাকা থেকে ১৯ বছর বয়সীএক তরুণী জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন। ভুক্তভোগীর ফোন পেয়ে ৯৯৯-এর মাধ্যমে স্থানীয় পুলিশ বিষয়টি জানার পর অভিযুক্ত বাবাকে আটক করে। 

জানা গেছে, অভিযুক্ত বাবা আবদুল হাকিম (৪০) তার মেয়েকে গত কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। লজ্জা-ভয়ে ঘটনাটি কাউকে জানাতে পারছিলেন না ভুক্তভোগী। একপর্যায়ে বাবার পাশবিক যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন: ঢাকায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে ছিলেন টাঙ্গাইলের স্কুলে

তিনি জানান, গত কয়েকমাস ধরে তার বাবার ধর্ষণের শিকার হয়ে আসছিলেন তিনি। লজ্জায় ও ভয়ে তিনি বিষয়টি কাউকে জানাতে পারেননি। এরই মধ্যে ১৫ জুলাই আবারও তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তাকে উদ্ধার ও আইনি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অনুরোধ জানান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ এর কলটেকার তাৎক্ষণিকভাবে পূবাইল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। পরে ৯৯৯ ডিসপাচার এস আই দীপন কুমার মন্ডল কলার এবং সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।একপর্যায়ে পূবাইল থানা পুলিশের একটি দল আবদুল হাকিমকে আটক করে।

রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950