ক্লাসের পর বিকেলে বুকে ব্যাথা, সন্ধ্যায় মারা গেলেন জবি ছাত্র

২৩ জুন ২০২২, ০৮:৪১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম © সংগৃহীত

দুপুরে ক্লাসের পর বাড়ি ফিরে বিকেলে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র আশরাফুল ইসলাম। পরে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। বুধবার (২২ জুন) তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি আলসারে আক্রান্ত ছিলেন। 

আশরাফুল জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তাজমহল রোডে তার বাড়ি।

সহপাঠীরা জানান, বুধবার বিকালে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলে আশরাফুলকে ওষুধ খাওয়ানো হয়। এরপর তার নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আশরাফুল প্রায় তিন-চার মাস ধরে আলসারে ভুগছিলেন। 

আরো পড়ুন: তিতুমীর কলেজছাত্রের নিথর দেহ উদ্ধার, গায়েব ৫০ হাজার টাকা

আশরাফুল মঙ্গলবারও ক্লাস করেন। তখন তাকে দেখে অসুস্থ মনে হয়নি বলে জানান বন্ধুরা। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, মঙ্গলবারও তার ক্লাস নিয়েছি, জানতাম না সে অসুস্থ। আশরাফুলের মৃত্যুতে আমি খুবই মর্মাহত ও শোকাহত। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬