‘হাত কেটে ফেললেও স্বামী বেঁচে আছে, এটাই অনেক’

০৬ জুন ২০২২, ০৯:১২ AM
অচেতন স্বামীকে খাবার খাওয়ানোর চেষ্টা করছেন নাজনীন নাহার

অচেতন স্বামীকে খাবার খাওয়ানোর চেষ্টা করছেন নাজনীন নাহার © সংগৃহীত

‘হাত কেটে ফেললেও, স্বামী যে বেঁচে আছেন এটাই আমার কাছে অনেক। আমার স্বামী তো অন্তত বেঁচে আছেন।’ কথাগুলো বলছিলেন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে দগ্ধ নুরুল আফসারের স্ত্রী নাজনীন নাহার। নুরুল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নুরুল আফসারের বাম হাত কেটে ফেলা হয়েছে। অচেতনভাবে বিছানায় পড়ে আছেন তিনি। নুরুল আফসার ডিপোর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) বলে জানান নাজনীন। তিনি বলেন, তার স্বামী ২০১৩ সাল থেকে কর্মরত আছেন। শনিবার রাতেও ডিপোতে দায়িত্ব পালন করছিলেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হলে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন: আগুন লাগে পাঁচ ধরনের, কীভাবে নেভাবেন জেনে নিন

রোববার চিকিৎসকরা বাম হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৯ জন মারা গেছেন। যাদের পরিচয় শনাক্ত হয়েছে, স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত অপর ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজদের স্বজনদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হওয়া গেলে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের মধ্যে ১৬৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence