ধারালো অস্ত্রের আঘাতে কলেজ শিক্ষকের কবজি বিচ্ছিন্ন

৩১ মে ২০২২, ০৪:০৬ PM
কবজি বিচ্ছিন্ন হওয়া তোফাজ্জেল হোসেন

কবজি বিচ্ছিন্ন হওয়া তোফাজ্জেল হোসেন © সংগৃহীত

কুষ্টিয়ার বাঁশগ্রামে ধারালো অস্ত্রের কোপে এক কলেজ শিক্ষকের কবজি বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বাঁশগ্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

কবজি বিচ্ছিন্ন হওয়া ওই শিক্ষকের নাম তোফাজ্জেল হোসেন। তিনি বাঁশগ্রামের বাসিন্দা এবং বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না:…
  • ০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে ইরান: যুক্তরাষ্ট্রের সতর্…
  • ০৩ মার্চ ২০২৬
ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহ…
  • ০৩ মার্চ ২০২৬
খামেনিকে হত্যায় যেভাবে গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল 
  • ০৩ মার্চ ২০২৬
চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬