প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

২৫ মে ২০২২, ০৮:৫৯ AM
ফজলে রাব্বি

ফজলে রাব্বি © সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌর এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফজলে রাব্বি সোলাইমান (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফজলে রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে।

তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সনো সেন্টারে এক্সরে বিভাগে কর্মরত ছিলেন। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।

পরিবারের সদস্যরা জানায়, রাত ২টার দিকে অজ্ঞাত এক নারী আমাদের ফোন করে জানায় রাব্বি ফাঁস দিয়েছে, তাড়াতাড়ি তার ঘরে যান। আমরা গিয়ে দেখি দরজা বন্ধ। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে জানতে পারি, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যা করে রাব্বি।

স্থানীয়রা জানায়, রাব্বি খুব ধার্মিক প্রকৃতির ছেলে ছিল। সপ্তাহে দুদিন রোজা রাখত। আজ মঙ্গলবারও রোজা রেখেছিল। আমরা আগে কখনো শুনিনি কোনো মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাত ২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হিমঘরে রাখা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence