পুলিশ ও র‌্যাব সদস্যদের মধ্যে হাতাহাতি, আহত ৪

১৮ মে ২০২২, ০৯:০৬ AM
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ সদস্য

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ সদস্য © সংগৃহীত

ফেনীর পরশুরামে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ ও র‌্যাব সদস্যদের মধ্যে হাতাহাতির হয়েছে। মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে সুবার বাজার সংলগ্ন ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। দুই দলই সাদা পোশাকে থাকায় চিনতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে ডাকবাংলা মোড়ে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় পুলিশ সদস্যরা। এ সময় ফেনীগামী সাদা রঙের একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের পরিচয় জানতে চান তারা। যাত্রীরা নিজেদেরকে র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। এরপরও ওই গাড়ি তল্লাশির চেষ্টা করলে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে পরশুরাম থানার এএসআই রেজাউল আলম, ইব্রাহিম, কনস্টেবল নূরনবী পাটোয়ারী ও মাহবুব হোসেন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রেজাউল ও নূরনবীকে হাসপাতালে ভর্তি করান চিকিৎসক। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল খালেক জানান, চার পুলিশ সদস্যকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন। আর অন্য দুজনকে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: বিদ্যালয়ের সামনেই ছুরিকাঘাত করে স্কুলছাত্রকে হত্যা

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা গণমাধ্যমকে জানান, একই সময়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযানে যান। উভয় বাহিনীর সদস্যরা সাদা পোশাকে থাকায় ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়েছে। এতে আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক জুনায়েদ জাহেদী গণমাধ্যমকে জানান, হাতাহাতির পর দুই পক্ষ পরিচয়পত্র প্রদর্শন করলে ভুল বোঝাবুঝির অবসান হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence