শিক্ষকের দেওয়া ফুচকা খেয়ে ২ শিক্ষার্থী হাসপাতালে

১৫ মে ২০২২, ০৪:১০ PM
আটককৃত মাদ্রাসা শিক্ষক

আটককৃত মাদ্রাসা শিক্ষক © ফাইল ছবি

পঞ্চগড়ে এক মাদ্রাসা শিক্ষকের দেয়া ফুচকা খেয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৪ মে) রাতে পঞ্চগড় পৌরসভার রৌশনাবাগ এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থীরা পঞ্চগড় আধুনিক সদর  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু আলিম মাদ্রাসার শিক্ষক নুর আলম শহরের রৌশনাবাগ এলাকার রফিকুলের বাড়িতে যাতায়াত করতেন। শনিবার রাতে ওই শিক্ষক রফিকুলের বাড়িতে ফুচকা নিয়ে যান। সেখানে ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে রফিকুল ইসলামের মেয়ে রহিমা (১৪) ও আব্দুর রাজ্জাকের মেয়ে রেখা (১৫) অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

 
বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬