প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকারের অভিযোগ

১৩ মে ২০২২, ০৬:৩৯ PM
সংঘবদ্ধ ধর্ষণের শিকারের অভিযোগ

সংঘবদ্ধ ধর্ষণের শিকারের অভিযোগ © প্রতীকী ছবি

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীকে উদ্ধারের পর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করেছে স্থানীয় এলাকাবাসী। 

ধর্ষণের শিকার হওয়া ওই তরুণী ময়মনসিংহের তারাকান্দার স্থায়ী বাসিন্দা ও পরিবারের সাথে ঢাকায় বসবাস করতেন তিনি। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ চুনারুঘাট থানায় এক মামলা দায়ের করেছেন ওই তরুণী।

ওই তরুণীর বরাতে পুলিশ জানিয়েছে, শায়েস্তাগঞ্জের অলিপুরের মুদিমাল দোকানদার সাগর মিয়ার (২৫) সঙ্গে প্রায় ৯ মাস আগে মোবাইলে রং নম্বরে পরিচয় হয় তার। পরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি সাগরের সঙ্গে দেখা করতে হবিগঞ্জে যান তিনি। এরপর একটি রুমে তাকে আটকে রেখে দুই সহযোগীকে নিয়ে ধর্ষণের পর পালিয়ে যায় সাগর। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ জানান, গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী মামলাটি করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950