ঘুম থেকে চির ঘুমে শিশু রুদ্র

০৪ মে ২০২২, ১০:৫২ AM
চট্টগ্রামে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে

চট্টগ্রামে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

চট্টগ্রামে ঘর ধসে পড়ে রুদ্র দাশ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নগরের উত্তর কাট্টলী ছোট কালীবাড়ির শ্যামল বাবুর কলোনিতে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ঘরের সাইড ওয়াল পিলারসহ ছাদ ভেঙে পড়ে রুদ্র দাশ গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুদ্র দাশ রাউজান পৌরসভার ছত্তরপাড়ার সুকুমার দাশের ছেলে। উত্তর কাট্টলী ছোট কালীবাড়ির শ্যামল বাবুর কলোনিতে পরিবারের সঙ্গে থাকত সে।

আরো পড়ুন: ১০ মিনিটের ব্যবধানে প্রাণ গেল ৫ জনের

রুদ্রের প্রতিবেশী সৈকত পাল জানান, রাতে হঠাৎ তাদের সেমিপাকা ঘর ভেঙে পড়লে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পরিবারের সবাই ঘুমাচ্ছিলেন। এ ঘটনায় তিনজন আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করেন।  বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬