প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর বুকে ছুরি মারল বখাটে

২৬ এপ্রিল ২০২২, ০৮:৫৬ AM
হবিগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর বুকে ছুরি মেরেছে এক বখাটে

হবিগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর বুকে ছুরি মেরেছে এক বখাটে © প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীর বুকে ছুরি চালিয়েছে বখাটে ও তার সঙ্গীরা। ওই তরুণীর শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করেছে তারা। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তরুণীর বাবা বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছেন। এরপরই বিষয়টি জানাজানি হয়। গত ১৭ এপ্রিল মাধবপুরের মানিকপুর পূর্ব মহলল্গা গ্রামে এ ঘটনা ঘটে। ১৯ বছরের ওই তরুণী এক দিনমজুরের মেয়ে।

তরুণীর বাবা জানান, সুমন মিয়া নামে এক যুবক প্রায়ই মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। মেয়ে তা প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন। ঘটনার দিন মেয়ে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের বাইরে টিউবওয়েলে গেলে সুমনসহ কয়েকজন জাপটে ধরে। একপর্যায়ে  ধারালো ছুরি দিয়ে মেয়ের শরীরে আঘাত করে। এতে তার বুক ও হাতের কব্জি গুরুতর জখম হয়েছে।

আরো পড়ুন: শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন ছাত্রলীগের কিশোর গ্যাংয়ের সদস্যরা

এ সময় তরুণীর চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের বাসিন্দারা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। ওই তরুণীকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ওই তরুণীর বাবা মামলা করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬
একুশ শতকের প্রথম চন্দ্রাভিযান
  • ০২ এপ্রিল ২০২৬
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬