নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে, পরিস্থিতি থমথমে

১৯ এপ্রিল ২০২২, ১০:৩৩ AM
রাজধানীর নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা © সংগৃহীত

নিউমার্কেট এলাকায় দুই দিকে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। তবে এ পর্যন্ত কোনো অপ্রীতির ঘটনা ঘটেনি। দুই পক্ষের সংঘর্ষের জেরে পুরো এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো খোলেনি নিউ মার্কেটের দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর গণমাধ্যমকে বলেন, ‘নিউমার্কেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্ররা অবস্থানে নিয়ে আছে। ব্যবসায়ীরাও তাদের অবস্থানে আছে। পুলিশও ঘটনাস্থলে আছি।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘নিউ মার্কেট আপাতত বন্ধ রয়েছে। দোকান কখন খুলবে, তা এখনো বলা যাচ্ছে না। তবে আজ এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটেনি।’

এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক সকাল থেকে অবরোধ করে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে রেখেছেন তারা। এতে ওই এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

এ ছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেটের ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

আরো পড়ুন: নিউমার্কেট এলাকায় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

সোমবার (১৮ এপ্রিল রাতে) রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। শিক্ষার্থীরা বলছেন, কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত। তবে ব্যবসায়ীদের দাবি, একটি দোকানে কয়েকজন খেয়ে বিল না দেওয়ায় সংঘর্ষ শুরু হয়।

কয়েকজন শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অপরদিকে ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।

গুলিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence