দুই যুবকের তর্ক থেকে গোলাগুলি, আহত অর্ধশত

০৭ এপ্রিল ২০২২, ০৮:০৯ AM
তুচ্ছ ঘটনায় সিলেটে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

তুচ্ছ ঘটনায় সিলেটে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে © সংগৃহীত

সিলেটে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে ছড়ারপার ও মাছিমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাড়িসহ কয়েকটি স্থাপনায় ভাংচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের ছড়ারপার এলাকায় গত সোমবার দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন দুই কাউন্সিলর। এরইমধ্যে বুধবার রাতে মাছিমপুর এলাকার একদল মানুষ ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তাঁরা সাবেক মেয়র বদরউদ্দিনের  বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালা ও গাড়ি ভাঙচুর করে। এরপর সংঘর্ষ ও গোলাগুলি হয়।

আরো পড়ুন: পুলিশের সেই কর্মকর্তাকে রংপুরে বদলি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এর সত্যতা নিশ্চিত করে জানান, বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাগুলির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬