গোপনে স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

০৬ এপ্রিল ২০২২, ০৬:১৫ PM
গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার যুবক © সংগৃহীত

জয়পুরহাটে এক স্কুলপড়ুয়া ছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে শাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত শাকিব হোসেন জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, ভুক্তভোগী স্কুলছাত্রী নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় ভেন্টিলেটর দিয়ে গোপনে সেই ভিডিও ধারণ করেন শাকিব হোসেন। এ সময় স্কুলছাত্রী তা দেখতে পান। পরে ওই স্কুল ছাত্রী বাথরুমের ভিতর থেকে চিৎকার করলে সাকিব পালিয়ে যান। এরপর বিভিন্নভাবে ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওই ছাত্রীকে।

তিনি আরও বলেন, এ ঘটনা জানাজানি হলে ওই স্কু ছাত্রীর বাবা বাদী হয়ে সাকিব হোসেনের নামে মঙ্গলবার রাতে জয়পুরহাট সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ শাকিব হোসেনকে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে সাকিবকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬