জামা পরিবর্তনের ভিডিও দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, সেই যুবক গ্রেফতার

১৮ মার্চ ২০২২, ০৭:৩৩ PM
গ্রেফতার রনি

গ্রেফতার রনি © টিডিসি ফটো

জামা পরিবর্তনের ভিডিও ধারণ করে বন্ধুর স্কুলগামী ছোট বোনকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. রনিকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক শ্রামলেন্দু ঘোষ জানান, ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেফতার রনিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মো. রনি পেশায় কাঠমিস্ত্রি, আশুলিয়ার নিরিবিলির দেলোয়ার হোসেনের ছেলে ও ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় ভাইয়ের ছোট বেলার বন্ধু।

অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্ত রনির মা বিদেশে থাকেন এবং বাবা দেলোয়ার অন্যত্র বিয়ে করে সংসার পেতেছেন। মা বিদেশে ও বাবার অন্যত্র সংসার করায় খাবার সংকটে পড়েন অভিযুক্ত রনি। এ ঘটনায় বন্ধুর সহযোগিতায় এগিয়ে আসেন ওই স্কুলছাত্রীর ভাই। ৩ হাজার টাকা মাসিক চুক্তিতে নিজেদের সঙ্গে ৩ বেলা খাবারের চুক্তিতে অভিযুক্তকে খেতে দিতেন।

জানা গেছে, শুরুতে বাটিতে করে খাবার দিলেও এক পর্যায়ে বাসায় এসে বন্ধুকে খেয়ে যাওয়ার জন্য বলে ওই ছাত্রীর ভাই। এদিকে ভুক্তভোগীর মা স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন। ওই ছাত্রীর মার ফিরতে ফিরতে অনেক সময় রাত হয়ে যেতো। এভাবে ২০২০ সাল কেটে যায়।

আরও পড়ুন : স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না আমির হামজা

২০২১ সালে অভিযুক্ত রনি কৌশলে বন্ধুর ছোট বোনের জামা পরিবর্তনের ভিডিও ধারণ করেন। এরপর ফাঁকা বাড়িতে প্রায়ই ভয়ভীতি দেখাতে থাকেন ও প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে চার বার ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ক্রমেই অভিযুক্ত যুবকের অত্যাচার বাড়তে থাকে। ফেসবুক ভুয়া আইডি খুলে ওই ছাত্রীর কাছ থেকে টাকাও হাতিয়ে নেয় অভিযুক্ত রনি। এ নিয়ে বাসায় ঝামেলা হলে মাকে পুরো ঘটনা খুলে বলেন ওই স্কুলছাত্রী।

এ ঘটনা জানাজানি হলে অভিযুক্তের বাবা টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। স্থানীয়দের মাধ্যমে এক লক্ষ ১০ হাজার টাকায় জোরপূর্বক আপোষনামাতে স্বাক্ষর করিয়ে নেন। 

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence